শুল্ক কি? শুল্ক নেওয়ার উদ্দেশ্য কি? শুল্ক কত প্রকার ও কি কি? ১২৫% শুল্ক প্রয়োগের উদাহরণ।
শুল্ক কি ?
শুল্ক (বা Customs Duty) হলো একটি সরকারি কর, যা পণ্য দেশে আমদানি বা দেশ থেকে রপ্তানি করার সময় আরোপ করা হয়।
শুল্ক কী উদ্দেশ্যে নেওয়া হয়?
1. সরকারি রাজস্ব (আয়) বাড়ানোর জন্য
2. দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য (বিদেশি পণ্যের ওপর বেশি শুল্ক দিলে দেশের পণ্যের চাহিদা বাড়ে)
3. অবৈধ আমদানি নিয়ন্ত্রণে রাখার জন্য
শুল্ক কত প্রকার?
1. আমদানি শুল্ক (Import Duty): বিদেশ থেকে পণ্য আনার সময় দিতে হয়
2. রপ্তানি শুল্ক (Export Duty): বিদেশে পণ্য পাঠানোর সময় (সব দেশে এইটা থাকে না)
3. সুনির্দিষ্ট শুল্ক: নির্দিষ্ট পরিমাণ পণ্যের জন্য নির্দিষ্ট টাকার শুল্ক
4. মানভিত্তিক শুল্ক (Ad Valorem Duty): পণ্যের মূল্যের উপর শতকরা হারে শুল্ক (যেমন ১২৫%)
উদাহরণ:
ধরুন, আপনি বিদেশ থেকে একটি মোবাইল আনলেন যার দাম ১০,০০০ টাকা।
সরকার যদি ১২৫% আমদানি শুল্ক ধার্য করে,
১২৫% বলতে বোঝায় কোন কিছুর মূল মানের চেয়ে ২৫% বেশি, অর্থাৎ মোট ১.২৫ গুণ।
তাহলে শুল্ক দিতে হবে:
১০,০০০ × ১২৫% = ১২,৫০০ টাকা
পণ্যের মূল্য ১০০০ টাকা
১২৫% শুল্ক ১২৫০০ টাকা
অর্থাৎ, আপনাকে মোট ২২,৫০০ টাকা
খরচ করতে হবে মোবাইল আনতে।

No comments