কারার ঐ লৌহ কপাট, Bangla kobita | Karar Oi Louho Kopat | Wisdom Story
Karar Oi Louho Kopat | কারার ঐ লৌহ কপাট Kazi Nazrul Islam
কারার ঐ লৌহ কপাট" কবিতাটি কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রোহী রচনা। এই কবিতায় বন্দিত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির ডাক দিয়েছেন কবি। কারার ঐ লৌহ কপাট আবৃত্তি ভিডিও, যেখানে নজরুলের এই অনুপ্রেরণামূলক কবিতাটি প্রাণবন্ত কণ্ঠে উপস্থাপন করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম বাঙালির স্বাধীনতার প্রতীক এবং তার বিদ্রোহী সত্ত্বার পরিচয় উঠে এসেছে এই কবিতায়। এই কবিতায় তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক।
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা
জোরসে ধরে হেচ্কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়-
আগুন-জ্বালা,
-জ্বালা, ফেল উপাড়ি।।
⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲⨳
Website ► https://wisdomstorys.blogspot.com/
Facebook page ► https://www.facebook.com/profile.php?id=100067001019554
Wisdom Story ► https://www.youtube.com/@Wisdom_Storys
Peace Islam Tv ► https://www.youtube.com/@Peace_Islam_Tv
Quiz Description ► https://www.youtube.com/@Quiz_Description_666
No comments