Header Ads

Header ADS

ইলিশ মাছের পুষ্টি উপাদান কি কি? Educational story | Wisdom Story


ইলিশ মাছের চাহিদা এত বেশি কেন


ইলিশ মাছের চাহিদা এত বেশি হওয়ার কারণ হলো এই মাছকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে।
ইলিশ হলো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান, বিশেষ করে পহেলা বৈশাখ এবং পূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে বিশেষভাবে রান্না করা হয়। ইলিশ মাছ বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত, যার কারণে এর প্রতি আবেগও বেশি। এছাড়াও ইলিশ মাছের স্বাদ অত্যন্ত সুস্বাদু। ইলিশ মাছ পুষ্টি গুণে সমৃদ্ধ, ইলিশে রয়েছে অনেক ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান

ইলিশ মাছ প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস। প্রোটিন শরীরের পেশি গঠন, কোষের মেরামত এবং বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে। ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়ায়। ইলিশে আছে ভিটামিন ডি যা হাড় এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। রয়েছে ভিটামিন এ যা চোখের সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরো আছে ভিটামিন ই শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। ইলিশে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন: ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ইত্যাদি। ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠন শক্তিশালী করে। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সেলুলার মেটাবলিজমে সহায়ক। সেলেনিয়াম এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এছাড়াও ইলিশ মাছ মাঝারি ক্যালরির উৎস, যা শক্তি সরবরাহ করে এবং শরীরের দৈনন্দিন ক্রিয়াকলাপে সহায়ক। এরপর রয়েছে ফসফরাস যা হাড় ও দাঁতের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরের শক্তি বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে। ইলিশে আয়োডিন রয়েছে, যা থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে সহায়ক। এই পুষ্টিগুণগুলো ইলিশ মাছকে অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী করে তুলেছে। ওইসব কারণেই ইলিশ মাছের চাহিদা এতো বেশি।





No comments

Powered by Blogger.